‘জামায়াত ১৬৮ আসনে বিজয়ী হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে ৬৮ আসনে রাখা হয়েছে’ এমন মন্তব্য করেননি রিজওয়ানা

সম্প্রতি ‘জামায়াত ১৬৮ আসনে বিজয়ী হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে ৬৮ আসনে রাখা হয়েছে’ ক্যাপশনে সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বরাত দিয়ে একটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতে ইসলামিকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি।

ফেসবুকে ভাইরাল হওয়া এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ভাইরাল হওয়া বক্তব্যটি সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কিনা সেটি যাচাই করতে গিয়ে টিম ‘ফ্যাক্ট বাংলা’ চ্যানেল ওয়ানের ‘মুখোমুখি’ নামে ইউটিউবে একটি অনুষ্ঠান খুঁজে পায় যেখানে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল ‘ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দেইনিঃ মুখোমুখি রিজওয়ানা হাসান’ শিরোনামে। ভিডিওটি প্রকাশের সময়কাল ছিল ০২ মার্চ ২০২৬ তারিখে এবং এই ভিডিও থেকে কিছু অংশ মিসকোট করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় ‘জামায়াত ১৬৮ আসনে বিজয়ী হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে ৬৮ আসনে রাখা হয়েছে’।

‘মুখোমুখি’ অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসানের ইন্টারভিউয়ের ভিডিওটি দেখুন এখানে

উক্ত অনুষ্ঠানের প্রকাশিত ভিডিওর ২০ মিনিট ৩০ সেকেন্ডের পর সৈয়দা রিজওয়ানা হাসানকে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বলতে শোনা যায়, ‘নারী বিদ্বেষী শক্তি যেন মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সে কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই’।

কিন্তু পুরো অনুষ্ঠানের ২৫ মিনিট ৪২ সেকেন্ড জুড়ে ফেসবুকে ভাইরাল হওয়া বক্তব্যটি বলতে শোনা যায়নি সৈয়দা রিজওয়ানা হাসানকে।

অর্থাৎ,  জামায়াত ১৬৮ আসনে বিজয়ী হয়েছে, ইন্জিনিয়ারিং করে ৬৮ আসনে রাখা হয়েছে’ বক্তব্যটি মূল বক্তব্য থেকে বিকৃতভাবে প্রচারিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *